× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৯:৪৪ এএম

বাগেরহাটে ২ হাজার ইয়াবাসহ যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৯:৪৪ এএম

বাগেরহাটে ইয়াবাসহ এক যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।ছবি- সংগৃহীত

বাগেরহাটে ইয়াবাসহ এক যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।ছবি- সংগৃহীত

বাগেরহাটে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (২ মে) সকালে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১ মে) সকাল ১১টা ১০ মিনিটে বাগেরহাট সদর থানার অধীন বিআরটিএ অফিসের সামনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া বাহাদুর হাওলাদার (২৫) শরণখোলা উপজেলার রাজেশ্বর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!