× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৬:৪৮ পিএম

রান্নাঘরের চুলার পাশে বিষধর সাপের আস্তানা 

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৬:৪৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর চারঘাট উপজেলার পুঠিমারী গ্রামে একটি বাড়ির রান্নাঘরের চুলার পাশ থেকে বিপুল সংখ্যক বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক ডলার মাহমুদের রান্নাঘরের চুলার পাশে থাকা একটি ইট সরানোর পর হঠাৎ কয়েকটি সাপ বেরিয়ে আসে। এতে বাড়ির সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ছুটে আসে।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় মাটি খুঁড়ে ওই স্থান থেকে একে একে আরও সাপ বের করা হয়। এভাবে মোট প্রায় ৭৫ থেকে ৮০টি বিষধর সাপ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

বাড়ির মালিক ডলার মাহমুদ বলেন, তারা কখনো কল্পনাও করেননি যে রান্নাঘরের চুলার পাশে এত সংখ্যক বিষধর সাপ থাকতে পারে। সকালে ইট সরানোর পর সাপ বের হতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় মাটি খুঁড়ে সবগুলো সাপ বের করা হয়।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, রান্নাঘরের মতো ব্যবহৃত স্থানে এত বিপুল সংখ্যক বিষধর সাপের উপস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এবং উদ্বেগজনক। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!