× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৬:৩৫ পিএম

মুরাদনগরে কালবৈশাখী, ঘরচাপায় নিহত ১

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৬:৩৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় নুরুল ইসলাম (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার চাপিতলা বাসস্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম চাপিতলা গ্রামের সমশের উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

জানা যায়, চাপিতলা গ্রামের রাজমিস্ত্রী নুরুল ইসলাম তার পৈতৃক বাড়ি ছেড়ে বিলের মাঝে নতুন বাড়ির কাজ করছিলেন। সেসময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের ক্ষতি থেকে বাঁচতে তিনি ঘরের খুঁটি আঁকড়ে ধরে ছিলেন। ঝড়ে তার নির্মাণাধীন ঘরটি ভেঙে পড়ে। সে সময় তিনি ঘরের নিচে চাপা পড়ে মারা যান।

ঝড়ের আগে তার সাথে থাকা স্ত্রী ও সন্তান পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ায় তারা প্রাণে বেঁচে যান।

চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুছা আল কবির বলেন, ‘ঝড়ে তার নির্মাণাধীন ঘরটি পড়ে যায়। সে সময় তিনি ঘরের নিচে চাপা পড়েন।’

বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’

Link copied!