× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:৩৪ এএম

চলন্ত ট্রেনে আগুন, স্থানীয়দের সহায়তায় রক্ষা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:৩৪ এএম

ছবি :  রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের হাতীবান্ধা এলাকায় এ ঘটনা ঘটে।

চালকের দ্রুত তৎপরতা এবং স্থানীয়দের সহায়তায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পান যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ‘কমিউটার-৭১’ ট্রেনটি হাতীবান্ধা রেলস্টেশন অতিক্রম করে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিনে আগুন জ্বলে ওঠে।

এ সময় রেললাইনের পাশে থাকা একটি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম আগুন দেখতে পায়। তাদের চিৎকার শুনে ট্রেনের চালক তাৎক্ষণিকভাবে ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন।

আগুন দেখতে পেয়ে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত নেমে যান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে যান্ত্রিক ত্রুটি সাময়িকভাবে মেরামতের পর প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি পুনরায় বুড়িমারীর উদ্দেশে যাত্রা শুরু করে।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাকার ঘর্ষণে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে ইঞ্জিনের ওয়েল চেম্বারে আগুন লাগে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!