× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:০৫ পিএম

খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:০৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে খাল খনন প্রকল্পের বাস্তবায়ন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে বিগত সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে এ দাবি জানানো হয়।

বুধবার (৬ মে) বিকেলে গৌড়দিয়া বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আটঘর ইউনিয়নের সাবেক ২ নম্বর ওয়ার্ডের ৪, ৫ ও ৬ নম্বর ইউনিটের সর্বস্তরের জনগণ। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আটঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদুর রহমান। বক্তব্য দেন যুবদল নেতা মাহফুজুর রহমান খান ও শাফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মুরাদুর রহমান অভিযোগ করেন, খাল খনন প্রকল্প বাস্তবায়ন কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যারা বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিকভাবে বিব্রত হচ্ছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা এবং নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

বক্তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

Link copied!