× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৭:০৩ পিএম

এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে বিপুল অবৈধ ভারতীয় পণ্য

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৭:০৩ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকার এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস এর সম্মুখ থেকে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভেতর থেকে অবৈধ পথে ভারত থেকে আসা শাড়ি, কম্বল, বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়।

সূত্র জানায়, গত ২৪ এপ্রিল রাতে শ্রীমঙ্গল এস এ পরিবহন অফিসে তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে। এর আগে মৌলভীবাজার ওই কুরিয়ার সার্ভিস অফিসের গত ৬ এপ্রিল রাতে ভারতীয় অবৈধ জিরার সন্ধানে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ একটি পিকআপ ভ্যান থেকে নামানোর সময় প্রায় ৩০ বস্তা জিরা জব্দ করে। পরে ওই চক্র ২০২৫ সালের ১০ অক্টোবর তারিখে আদালতের কিছু কাগজ পুলিশকে দেখিয়ে ভারতীয় জিরার বস্তাগুলো কুরিয়ার সার্ভিসে ঢাকায় পাঠায়।

চোরাকারবারিরা নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে এই অঞ্চল ও কুরিয়ার সার্ভিস। চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখ ফাঁকি দিয়ে এ রুট দিয়ে ভারতীয় পণ্য দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, ‘চোরাই পথে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দ মালের তালিকার কাজ চলছে। তালিকা শেষ আরও একদিন লাগবে। এ  ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!