× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

‎গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১০:০৩ এএম

সিলেটে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

‎গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১০:০৩ এএম

সিলেট থেকে বিরল ও বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর (স্লো লরিস) উদ্ধার করে বন বিভাগ। ছবি : সংগৃহীত

সিলেট থেকে বিরল ও বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর (স্লো লরিস) উদ্ধার করে বন বিভাগ। ছবি : সংগৃহীত

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ের লংলাখাল এলাকায় লোকালয় থেকে বিরল ও বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর (স্লো লরিস) উদ্ধার করেছে বন বিভাগ। ‎বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়।

‎স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে বানরটিকে দেখতে পান পথচারীরা। পরে স্থানীয়রা বানরটিকে আটক করেন। পরবর্তীতে সংবাদকর্মী জুবায়ের আহমদ বন বিভাগকে খবর দেন।

‎বন বিভাগ জানায়, বানরটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। বানরটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সে সম্পূর্ণ সুস্থ আছে এবং সন্ধ্যায় তাকে অবমুক্ত করা হবে।

‎গোয়াইনঘাট বন অফিসের এটিএম ছিদ্দিকুর রহমান বলেন, বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি বুধবার রাতে স্থানীয় লোকজন ধরে রেখেছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার বন বিভাগের একটি দল গিয়ে সেটিকে উদ্ধার করে।

‎স্থানীয় সংবাদকর্মী জুবায়ের আহমদ বন বিভাগকে প্রথম বানরটির খবর দেন। তিনি বলেন, খাদ্যাভাবে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে। অনেকে জানার অভাবে এসব প্রাণী মেরে ফেলেন। তাই এ বিষয়ে জনসচেতনতা তৈরি করা জরুরি।

‎সারী রেঞ্জের বন কর্মকর্তা শাহ আলম বলেন, বন্যপ্রাণী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে আমরা আন্তরিক। উদ্ধার করা লজ্জাবতী বানরটিকে সন্ধ্যার দিকে যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, সেখানকার জঙ্গলে অথবা জাফলংয়ের কোনো বাগানের প্রাকৃতিক অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।

‎বন বিভাগ বিপন্ন প্রাণীদের হত্যা বা আটক না করার আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের প্রাণী কোথাও দেখা গেলে সঙ্গে সঙ্গে স্থানীয় বন কর্মকর্তাদের জানানোর অনুরোধ করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!