× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৩:৩৬ পিএম

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ ডাকাত বাহিনীর ৪ সদস্য আটক

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৩:৩৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ফজল কাদের বাহিনীর চার সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা মহেশখালী থানার ধলঘাটা ইউনিয়নের নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বাহিনীর চার সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বাড়িগুলোতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: আলমগীর (৩৪), তৌহিদুল ইসলাম কালু (২৪), ফারুক (২৫) ও কাইয়ুম উদ্দিন (৩৫)। তারা সবাই মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ফজল কাদের বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। জব্দ করা অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!