× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৪:১৪ পিএম

একসঙ্গে গাঁজা সেবন করছিলেন বাবা-ছেলে, অতঃপর...

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৪:১৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহন করার দায়ে বাবা নুরু শেখ (৬০) ও ছেলে হাবিবকে (২২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (৮ মে) পৌর শহরের উত্তর কালিকাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় বাবা-ছেলের কারাদণ্ড দেন তিনি। 

দণ্ডপ্রাপ্ত নুরু শেখ পৌর শহরের উত্তর কালিকাপুর এলাকার মৃত কোব্বাত আলীর ছেলে ও হাবিব একই এলাকার নুরু শেখের ছেলে। তারা সম্পর্কে বাবা-ছেলে।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার উত্তর কালিকাপুর এলাকায় অভিযুক্তের বাড়ির পাশে এক কাঠ বাগানে মাদক সেবন করছিলেন নুরু শেখ ও হাবিব। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত বাবা-ছেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, গাঁজা সেবন ও বহনের কথা স্বীকার করেন ওই বাবা-ছেলে। তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Link copied!