× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৫:২৪ পিএম

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৫:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে স্কুলে যাওয়ার পথে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ১১ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) রাতে অভিযুক্ত যুবক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, ঘটনার পরদিন শিশুর বাবা রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

এজাহার অনুযায়ী, গত শনিবার (২ মে) দুপুরে উপজেলার বিলকৃষ্ণপুর এলাকার ধোপাপাড়ায় এ ঘটনা ঘটে। ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

ঘটনার দিন দুপুরে স্কুলের টিফিন বিরতিতে বাড়িতে খাবার খেতে যায় শিশুটি। খাবার খেয়ে স্কুলে ফেরার পথে আব্দুর রাজ্জাক তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

পরিবার জানায়, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় মাতব্বররা শালিসের মাধ্যমে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

শিশুর মা জানান, ন্যায়বিচার পেতে বৃহস্পতিবার রাতে আমরা থানায় মামলা করেছি। ধর্ষকের কঠিন শাস্তির চাই।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, পুলিশ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৮ মে) সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!