× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

​শালিখা (মাগুরা) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:৫০ পিএম

ছেলেকে লোহার হাতুড়ি দিয়ে ‘পেটালেন’ সৎ-মা, থানায় অভিযোগ 

​শালিখা (মাগুরা) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:৫০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মাগুরার শালিখা উপজেলায় ৫ বছরের এক শিশু সন্তানকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার সৎ-মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মো. মিকাইল শেখ বাদী হয়ে শালিখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগপত্র সূত্রে জানা গেছে, শালিখা উপজেলার তালখড়ি গ্রামের বাসিন্দা মো. মিকাইল শেখের প্রথম স্ত্রী চার বছর আগে চলে যাওয়ার পর তিনি পিনজিরা খাতুন (২৫) নামক এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন। মিকাইল শেখের প্রথম পক্ষের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে, যার নাম নূর মোহাম্মদ।

অভিযোগে উল্লেখ করা হয়, বিবাহের পর থেকেই সৎ-মা পিনজিরা খাতুন শিশু নূর মোহাম্মদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৬ বিকেল আনুমানিক ৫টার সময় পিনজিরা খাতুন তুচ্ছ ঘটনায় শিশুটিকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

​ভুক্তভোগীর বাবা জানান, বিষয়টি নিয়ে তিনি পিনজিরা খাতুনের বোন তানজিরা খাতুন ও পিতা শফিয়ার গাজীকে জানালে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মোবাইল ফোনে মিকাইল শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এই ঘটনায় পিনজিরা খাতুনসহ তার পরিবারের আরও দুই সদস্যকে বিবাদী করে শালিখা থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শী হিসেবে উজালা খাতুন ও অরবিন্দসহ স্থানীয় বেশ কয়েকজন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ​ভুক্তভোগী বাবা মিকাইল শেখ তার শিশু সন্তানের ওপর এমন নৃশংস হামলার সুষ্ঠু বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

Link copied!