× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৮:৪০ পিএম

মেঘনার আকাশে রহস্যময় আলোর ঝলক, মনপুরাজুড়ে চাঞ্চল্য

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৮:৪০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ভোলার মনপুরা উপজেলায় হঠাৎ আকাশে রহস্যময় আলোর ঝলক দেখা যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া এলাকার মেঘনা নদীর উপর পশ্চিম-দক্ষিণ আকাশে কয়েক সেকেন্ডের জন্য উজ্জ্বল একটি আলো দেখা যায়।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই আকাশে তীব্র উজ্জ্বল আলোর বিচ্ছুরণ দেখা যায়। মুহূর্তের মধ্যেই আলোটি চারদিকে ছড়িয়ে পড়ে এবং কয়েক সেকেন্ডের মধ্যে মিলিয়ে যায়।

এ সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, আবার কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শুরু হয় নানা আলোচনা ও জল্পনা-কল্পনা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আলোর ঝলকটি ছিল অনেকটা আগুনের গোলার মতো, যা আকাশে দ্রুত ছুটে গিয়ে অল্প সময়েই মিলিয়ে যায়। কেউ এটিকে মহাকাশীয় কোনো ঘটনা, আবার কেউ উল্কাপিণ্ড বা অন্য কোনো প্রাকৃতিক আলোর উৎস হতে পারে বলে ধারণা করছেন।

এদিকে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত রহস্যময় এ আলোর বিষয়ে কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

মনপুরার আকাশে দেখা এই রহস্যময় আলো নিয়ে স্থানীয়দের মধ্যে এখনো চলছে আলোচনা-সমালোচনা।

রূপালী বাংলাদেশ

Link copied!