× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১০:৩২ পিএম

পশুর হাট ও বহনকারী গাড়িতে চাঁদাবাজি বন্ধে আমরা সজাগ রয়েছি : টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১০:৩২ পিএম

বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : রূপালী বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘কোরবানির পশুর হাট ও পশুবাহী গাড়িতে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

শুক্রবার (৮ মে) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের ফাইনাল খেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের চাহিদার তুলনায় বেশি পরিমাণ কোরবানির পশু মজুত রয়েছে। তাই বাইরে থেকে পশু আনার প্রয়োজন নেই। সরকার চাহিদা অনুযায়ী পশু সরবরাহ করতে সক্ষম হবে।’

তিনি আরও বলেন, ‘পশুর হাট ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে প্রতিটি হাটে ভেটেরিনারি চিকিৎসক দায়িত্ব পালন করবেন।’

চোরাই পথে পশু প্রবেশ বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘অবৈধভাবে যাতে কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত এলাকায় দায়িত্বপ্রাপ্ত বাহিনীকে সতর্ক করা হয়েছে।’

পরে তিনি নতুন কুঁড়ি স্পোর্টসের ফাইনাল খেলার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের পৃথক খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চয় কুমার মহন্তসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Link copied!