× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:৫৬ পিএম

সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত ৪, আহত ১৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:৫৬ পিএম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৯ মে) দুপুরের দিকে উপজেলার চুনতি বনপুকুর এলাকার ফোর সিজন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়া উপজেলার বদিউল আলমের স্ত্রী রেহেনা আক্তার, ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর এলাকার চান আলীর পুত্র নাইমুল ইসলাম জিহান, একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র নাঈমুল ইসলাম এবং ভোলা জেলার মনির আহমদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দীন চৌধুরী বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। বর্তমানে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে মারসা পরিবহনের সব গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে উত্তেজিত জনতা।

Link copied!