× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:১৯ পিএম

ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না : এমপি রেজাউল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু বলেছেন, ইমামরা রাজনীতি বা দল করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না। মনে রাখতে হবে ধর্ম এবং দল ভিন্ন বিষয়।

শনিবার (৯ মে) বিকেলে রাণীনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ‘ইমাম সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি রেজাউল ইসলাম বলেন, সমাজের অনৈতিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা অপরিহার্য। বিএনপি ইসলাম ধর্মকে মনে-প্রাণে বিশ্বাস ও লালন করে। আপনারা ইমামরা রাজনীতি বা দল করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না; মনে রাখতে হবে ধর্ম এবং দল ভিন্ন বিষয়।

বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে এমপি রেজাউল ইসলাম আরও বলেন, আগের সরকার মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট চালিয়েছে এবং ব্যাংক ডাকাতি করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বর্তমান বিএনপি সরকার ঋণের বোঝা কাঁধে নিয়ে দেশ পরিচালনা শুরু করেছে। তবে এ সংকট কাটিয়ে উঠে অতীতের তুলনায় আগামীতে বিএনপি সরকার উন্নয়নশীল রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই ইমাম সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন প্রমুখ।

সম্মেলনে উপজেলার ইমামগণ এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!