× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৪:২৯ এএম

কক্সবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৪:২৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের লাইটহাউসপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ফারজানা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী ইমন পলাতক রয়েছেন।

সোমবার (১১ মে) রাত ৮টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ শহরের ১২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফাতেরঘোনা এলাকার ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবার জানায়, ফারজানার স্বামী ইমনের সঙ্গে দীর্ঘদিন ধরে টাকা-পয়সা লেনদেন নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার পর থেকেই ইমন নিখোঁজ রয়েছেন।

ফারজানার মা বলেন, বোনের কাছ থেকে ধার করা ১০ হাজার টাকা স্বামীকে দেওয়ার পর থেকে তাদের সংসারে কলহ বেড়ে যায়। সোমবারও স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানা পুলিশেল ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!