× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১০:০৯ পিএম

আনোয়ারায় ছাত্রদলের বিরুদ্ধে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১০:০৯ পিএম

বামে আহত আবিদ ও ডানে কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান। ছবি : রূপালী বাংলাদেশ

বামে আহত আবিদ ও ডানে কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরদের ওপর ছাত্রদলের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আবিদ (২০) নামের এক কিশোর গুরুতর আহত হয়।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার আনোয়ারা সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত আবিদ উপজেলার চাতরী চৌমুহনীর ব্যবসায়ী বাবুলের ছেলে। তার বাড়ি বাঁশখালী উপজেলায় হলেও তাঁরা চাতরী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

ঘটনার বিষয়ে আহত কিশোরের সঙ্গী নয়ন বলেন, ‘আমরা চাতরী আর আনোয়ারার মধ্যে ফুটবল ম্যাচ খেলছিলাম। এ সময় হঠাৎ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিছু ছেলে এসে আমাদের ওপর অতর্কিত হামলা করে। তখন আমরা একেকজন একেক দিকে ছুটে যাই। পরে দেখি, আমাদের সঙ্গে থাকা আবিদকে কুপিয়ে জখম করা হয়েছে।’

হামলার বিষয়ে আবিদের মামা রাকিব জানান, বিকেলে আমরা ফুটবল খেলছিলাম। এ সময় কলেজ ছাত্রদলের সভাপতি বোরহানের নির্দেশনায় আমাদের ওপর হামলা হয়। হামলার পর আমার ভাগনে আবিদ আমাকে জানিয়েছে, রাব্বি আর সিফাতসহ কয়েকজন তার ওপর হামলা করেছে।

অভিযোগের বিষয়ে কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন বলেন, ‘শুনেছি নিষিদ্ধ ছাত্রলীগ একত্রিত হয়ে বিশৃঙ্খলার প্রস্তুতি নিচ্ছিল। তখন ছেলেরা তাদের প্রতিহত করতে গেছে বলে শুনলাম। পরবর্তীতে কী হয়েছে, সে বিষয়ে জানি না।’

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতাহাতির একটি ঘটনার কথা শুনেছি। এক পক্ষ থানায় অভিযোগ করতে এসেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!