× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১০:২০ পিএম

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ২০ লাখ টাকার ডিজেলসহ দুই অয়েল ট্যাঙ্কার জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১০:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল বিক্রির সময় প্রায় ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ডিজেলসহ দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জন চোরাকারবারিকেও আটক করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের লাল বয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ‘ও.টি কুরবান আলী শাহ’ নামের একটি অয়েল ট্যাঙ্কার থেকে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল (ডিজেল) ‘ও.টি সী স্টার’ নামের আরেকটি অয়েল ট্যাঙ্কারের কাছে বিক্রির সময় কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালায়। এসময় প্রায় ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ ট্যাঙ্কার দুটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। একই সঙ্গে অবৈধ তেল বিক্রির সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়েছে।

জব্দ করা ডিজেল, অয়েল ট্যাঙ্কার দুটি এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!