× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৯:৫৫ এএম

ভাড়া বাসা থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৯:৫৫ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোলে মোজাফফর রহমান (৪৫) নামে এক ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোলে পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রামের ইকরামুল মাস্টারের ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোজাফফর রহমান নারায়ণগঞ্জ জেলার ঘোরমোড়া গ্রামের মৃত শাহানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাফফর রহমান দীর্ঘদিন ধরে বেনাপোল ও নাভারন এলাকায় ডিম বিক্রির ব্যবসা করতেন। কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়েন। বুধবার সন্ধ্যায় তাকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Link copied!