× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৩:৩২ পিএম

জঙ্গি সন্দেহে দুর্গম এলাকা থেকে সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৩:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযানের পর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বোবারথল ষাইটঘরি এলাকার একটি দুর্গম টিলা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি রাহেদ হোসেন মাহেদ (২৩)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকার বাসিন্দা। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, তিনি ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’ নামের একটি উগ্রবাদী সংগঠনের সদস্য এবং সাবেক সেনাসদস্য।

পুলিশ জানিয়েছে, মাহেদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

ওসি মনিরুজ্জামান বলেন, গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, রাহেদ হোসেন মাহেদ সীমান্ত এলাকা দিয়ে পালানোর চেষ্টা করছেন।

তিনি আরও জানান, মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম বলেন, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। মামলাটির তদন্ত করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

পুলিশ সুপার জানান, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বৃহস্পতিবার রাতেই তাকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উগ্রবাদী কর্মকাণ্ড বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও দাবি পুলিশের।

Link copied!