সিরাজগঞ্জ সদর থেকে মো. ইয়াসিন (১৩) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৩ মে) আনুমানিক সন্ধ্যার দিকে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রাজাখাঁর চর গ্রামের রাজাখারচর বাজার এলাকা থেকে সে নিখোঁজ হয়।
নিখোঁজ ইয়াসিন ওই গ্রামের মো. বাবুল শেখ ও মোছা. চম্পা দম্পতির ছেলে। সে চন্ডিদাসগাঁতী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। তার বয়স আনুমানিক ১৩ বছর।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যার দিকে ইয়াসিন রাজাখারচর বাজারে যায়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে ইয়াসিনের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
সন্ধান পেলে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর : ০১৭২৩৮২১৫০৬, ০১৭৬৭৮৭৯৩১৪।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন