× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৫:২১ পিএম

‘পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের ওপর জুলুম হয়েছে’

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৫:২১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর বলেছেন, নির্বাচনি ইশতেহারে পাঁচটি অধ্যায় আছে। প্রথম অধ্যায় রাষ্ট্রব্যবস্থা সংস্কার। অর্থাৎ আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক, সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকুক এবং জনগণের অধিকার নিশ্চিত করুক। কারণ আগে যে পতিত সরকার ছিল, তাদের না ছিল বৈধতা, না ছিল আইনি কাঠামো। যার ফলে তারা নিজেরা লুটপাট চালিয়ে গেছে। জনকল্যাণে কোনো কাজ হয়নি। জনকল্যাণের নামে যা হয়েছে, তা আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন।

শুক্রবার (১৫ মে) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে ‘উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ মাহমুদ তিতুমীর বলেন, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈষম্যবিহীন আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা। আমরা অনুসন্ধান করে দেখেছি, ভবন নির্মাণের মাধ্যমে যেভাবে লুটপাট করা হয়েছে, একই কায়দায় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল ও বিশ্ববিদ্যালয় করা হয়েছে। কিন্তু বেকারত্বের যে অভিশাপ পতিত সরকার রেখে গেছে, তা প্রতিটি পরিবারে মানুষ টের পাচ্ছে।

তিনি আরও বলেন, আপনি স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন, কোনো চিকিৎসা পাচ্ছেন না। অ্যাম্বুলেন্স আছে, কিন্তু ড্রাইভার নেই। যন্ত্র আছে, কিন্তু যন্ত্র চালানোর মেকানিক নেই। আমরা চাই বাংলাদেশে কর্মসংস্থান হোক, সুস্বাস্থ্যের নাগরিক গড়ে উঠুক। আমরা চাই নারীর উন্নয়ন হোক। নারীর উন্নয়ন একটি দেশের উন্নয়নের পরিমাপক।

রাশেদ মাহমুদ তিতুমীর বলেন, আপনারা খেয়াল করেছেন, পতিত সরকারের সময়ে কী পরিমাণ নারীর প্রতি সহিংসতা হয়েছে, কী পরিমাণ জুলুম হয়েছে। বিশেষ করে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে পরিমাণ জুলুম ও অত্যাচার হয়েছে, তা বর্ণনাতীত। আমরা দেখতে চাই, বাংলাদেশের সবার সমান অধিকার থাকবে। কেউ সংখ্যালঘু নয়, সবাই রাষ্ট্রের নাগরিক।

পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, খুলনা জেলার দাকোপ উপজেলার কৃষক নিমাই কুমার রায়সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এ সেমিনারের আয়োজন করে।

Link copied!