× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৯:১৫ পিএম

ছোট ভাইকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করল বড় ভাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৯:১৫ পিএম

নিহত মো. মোহন।

নিহত মো. মোহন।

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইকে ধারালো বটি দিয়ে কুপিয়ে খুন করেছেন তারই বড় ভাই। 

শুক্রবার (১৫ মে) সকালে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মোহন (৩২) ফতুল্লার ওই এলাকার
বাবুল মিয়ার ছেলে।

অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল (৩৪) মাদকাসক্ত বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ পরিবারটিতে গত কয়েকদিন ধরেই ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার সকালে ঝগড়ার এক পর্যায়ে বড়ভাই ছোটভাইকে ধারালো বটি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরিবারের অপর সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা বটি উদ্ধার করেছে। তবে অভিযুক্ত পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

Link copied!