× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৫:৫৪ পিএম

কার্ড দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৫:৫৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সরকারের দেওয়া বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্ড ও উন্নয়ন কার্যক্রমের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘কার্ড দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। কার্ডে যদি টাকা না আসে, তাহলে জনগণও সরকারের হাতে লাল কার্ড ধরিয়ে দেবে।’

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাজশাহী থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু রাজশাহী কিংবা আমার জন্মস্থান চাঁদপুর—কোনো জায়গারই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। মানুষ শুধু বিভিন্ন ধরনের কার্ড পেয়েছে। অথচ সেই কার্ড মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারেনি।’

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জনগণ ভোট দিয়ে যে ম্যান্ডেট দিয়েছে, তা অমান্য করা হলে ক্ষমতার গদি টিকবে না। জনগণের মতামত উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘দেশে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

বক্তব্যে তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ‘শেখ হাসিনা দেশে ফেরার সুযোগ পেলে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে।’ একই সঙ্গে বিএনপিকেও আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় না যাওয়ার আহ্বান জানান তিনি।

ফারাক্কা লংমার্চ দিবসের প্রসঙ্গ টেনে এনসিপি নেতা বলেন, ‘মওলানা ভাসানী পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন করেছিলেন। কিন্তু আজও উত্তরাঞ্চলের মানুষ পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।’

তিনি অভিযোগ করেন, ভারতকেন্দ্রিক নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত হত্যা ও পানিবণ্টন সমস্যার সমাধান হচ্ছে না। রাজশাহীর নদীগুলোর পানি সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ‘নদীতে পানি না এনে শুধু খাল খনন করে কোনো লাভ হবে না।’

তিনি রাজশাহীবাসীর উদ্দেশে বলেন, ‘পদ্মায় পানি না এলে প্রয়োজনে ঢাকামুখী আন্দোলন ও ভারতের দিকে লংমার্চ কর্মসূচি দেওয়া হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। এ সময় উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান।

Link copied!