× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১০:১৬ পিএম

লিফট মেরামতের সময় চাপা পড়ে সার্ভিস ম্যানের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১০:১৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফট মেরামতের সময় দুর্ঘটনায় মোহাম্মদ রাশেদুল ইসলাম (২৮) নামে এক সার্ভিস ম্যানের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে পূর্বাচল ১৩ নম্বর সেক্টরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিল্ডিংয়ের ৬৫০ স্কয়ার ফিট ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার আমড়াগাছিয়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, ভবনের লিফট মেরামতের কাজ করার সময় অসাবধানতাবশত লিফটে চাপা পড়ে গুরুতর আহত হন রাশেদুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে প্রথমে খিলক্ষেতের আশিয়ান মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ওসি এএমএইচ সালাউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
 

Link copied!