× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৭:১৩ এএম

ডিসির আশ্বাসে রাজশাহীতে স্বাভাবিক হলো বাস চলাচল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৭:১৩ এএম

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজশাহীতে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে দূরপাল্লার বাস চলাচল। জেলা প্রশাসকের হস্তক্ষেপ ও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়।

জানা গেছে, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সম্প্রতি রাজশাহীর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের জন্য ২১ সদস্যের একটি কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে মহানগর শ্রমিকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখিকে সভাপতি করা হয়। তবে শ্রমিকদের একটি অংশ এই কমিটি মেনে নেয়নি। তাদের দাবি ছিল, ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে হবে।

এ নিয়ে কয়েকদিন ধরেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছিল। অভিযোগ রয়েছে, নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে সম্প্রতি সংঘর্ষ ও হামলার ঘটনাও ঘটে এবং পাল্টাপাল্টি মামলাও হয়। এরই ধারাবাহিকতায় নতুন কমিটি ঘোষণার পর ক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে সোমবার সকাল থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি সামাল দিতে দুপুরে শ্রমিক নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তবে তাৎক্ষণিক সমাধান না হওয়ায় রাতে তিনি নিজেই শিরোইল বাস টার্মিনালে যান এবং সেখানে শ্রমিকদের উদ্দেশে নতুন কমিটি সাময়িক স্থগিতের ঘোষণা দেন।

তিনি জানান, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ঘোষিত কমিটি কার্যকর থাকবে না। একই সঙ্গে ঈদের পর শ্রমিকদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকৃত শ্রমিকদের ভোটেই তাদের প্রতিনিধি নির্বাচিত হবেন বলেও তিনি উল্লেখ করেন।

ডিসির ঘোষণার পর শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এরপরই ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে বাস চলাচল শুরু হয় এবং কাউন্টারগুলোতেও টিকিট বিক্রি পুনরায় চালু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!