× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৯:০৪ পিএম

রাণীনগরে বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৯:০৪ পিএম

প্রতীকী  ছবি

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই কৃষক ফসলের মাঠে ধান কাটতে গিয়ে এবং একজন যুবক মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন—উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮), আমিনুরের ছেলে তারেক ফকির (২৪) এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)। কৃষক আক্কাস ফকির ও তারেক ফকির সম্পর্কে দাদা-নাতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ওই গ্রামের এক ব্যক্তির জমিতে আক্কাস ফকির ও তারেক ফকির শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। ধান কাটার সময় বেলা ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

এ ছাড়া বেলা ১১টার দিকে বৃষ্টি পড়ার সময় গুয়াতা আটনিতাপাড়া গ্রামের যুবক নয়ন তালুকদার মাঠ থেকে গরু আনতে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরে বিকেলে স্থানীয় লোকজন মাঠে গিয়ে দেখতে পান বজ্রপাতে নয়ন তালুকদার মারা গেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।’

বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!