× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ১০:৩৩ পিএম

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ১০:৩৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম মানিককে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২১ মে) করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক মো. আবুল মান্নান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম মানিককে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উলুশালা গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে।

এদিকে, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কাশেমকে (খাইরুল) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সাইফুল ইসলাম মানিকের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল আত্মসাতের উদ্দেশ্যে একটি চক্র বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরে গোপনে মজুত করে রাখে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার তথ্য পেয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবিরের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা চাল করিমগঞ্জ উপজেলা পরিষদ হাফেজিয়া এতিমখানায় এতিম শিশুদের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়

Link copied!