× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১২:৫৮ পিএম

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১২:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা ঘোষণার ফলে সারা দেশে চারজন সাজাপ্রাপ্ত কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশে মুক্তিপ্রাপ্ত চারজনের মধ্যে একজন চুয়াডাঙ্গার সাজাপ্রাপ্ত কয়েদিও রয়েছেন।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মনির হোসেন জানান, এবারের ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় সারা দেশে চারজন সাজাপ্রাপ্ত কয়েদির সাজা মওকুফ করে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা কারাগারের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিকে রোববার সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়। তিনি চুয়াডাঙ্গা শহরের বুজরুক গড়গড়ি মাদ্রাসাপাড়ার মৃত মোন্তাজ মালিতার ছেলে আব্দুল মালেক। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ও নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত কয়েদি।

মুক্তিপ্রাপ্ত কয়েদি আব্দুল মালেক ১১ বছর সাজা ভোগ করেছেন। তার অবশিষ্ট সাজা মওকুফ ও মুক্তির আদেশের কাগজপত্র ই-মেইলে রোববার বিকেলে চুয়াডাঙ্গা কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৫টায় তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার স্বজনরা কারা ফটকে উপস্থিত হয়ে তাকে গ্রহণ করেন।

জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে মুক্তিপ্রাপ্ত আব্দুল মালেককে একটি লুঙ্গি ও পাঞ্জাবি দেওয়া হয়। এ ছাড়া কারাগার কর্তৃপক্ষ তার অর্থদণ্ডের অনাদায়ী পাঁচ হাজার টাকা পরিশোধ করে এবং তাকে নগদ এক হাজার টাকা সম্মাননা প্রদান করে।

রূপালী বাংলাদেশ

Link copied!