× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০১:২৪ এএম

পিকআপের চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী-সন্তানের

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০১:২৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম-মিঠামইন সড়কে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) রাত ৮টায় কাস্তুল ইউনিয়নের ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

​​প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে ভাতশালা এলাকায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা পুরুষ, তার স্ত্রী ও শিশু সন্তান মারা যান।

খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করেছে।

Link copied!