বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের বাড়ি নওগাঁ সদর উপজেলার চকদেব মুনিয়া এলাকায়। তারা হলেন— কলেজছাত্র রাহিম ওরফে বিজয় (১৯), স্কুলছাত্র অপূর্ব (১৬) এবং প্রেম (১৬)।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তারা একই মোটরসাইকেলের আরোহী ছিলেন এবং বগুড়া থেকে নওগাঁর দিকে ফিরছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন