× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ১০:৩৯ পিএম

‘জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ১০:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে মোট ২৫ কোটি টাকা নিয়েছেন।

তার দাবি, এর মধ্যে আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন।

শনিবার (৩০ মে) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

মোস্তাক মিয়া বলেন, কিছু সমন্বয়ক বিভিন্ন স্থানে অনিয়ম ও অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতি পুনর্গঠনের দায়িত্ব সামনে এসেছে। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। এছাড়া বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

তবে এ অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!