× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ১০:০৩ এএম

পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি : খোকন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ১০:০৩ এএম

খায়রুল কবির খোকন। ছবি : সংগৃহীত

খায়রুল কবির খোকন। ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে শিশু একাডেমি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া আরও শক্তিশালী। তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায়নি। বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে শহীদ জিয়াউর রহমান আজও স্পন্দিত হচ্ছেন। তার নাম কেউ মুছে ফেলতে পারবে না।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জিয়া পরিবার নেতৃত্ব দিয়েছে। বিভিন্ন নির্বাচনে জনগণ তাদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছে। বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি; জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে। এটি বারবার প্রমাণিত হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, অ্যাডভোকেট বাছেদ, আকবর হোসেন, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, হারুন অর রশিদ, দ্বীন মোহাম্মদ দীপু, রবিউল ইসলাম রবি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সুস্থতা ও মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেলে চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চিনিশপুর ২ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল, গণভোজ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে খায়রুল কবির খোকনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!