× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০২:৩০ পিএম

রাজশাহীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০২:৩০ পিএম

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী। ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রোববার (৩১ মে) রাত ৯টায় নগরীর শাহ ডাইং কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিণী আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াসহ দেশের গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী ঈশা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর অ্যাড. জমসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. আবুল কাশেম, সাধারণ সম্পাদক অ্যাড. পারভেজ তৌফিক জাহেদী, জিপি অ্যাড. আইনুল আহসান পান্না প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আব্দুল মালেক রানা, সদস্য, ফয়সাল আলম নয়নসহ আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ, পিপি, এপিপি, জিপিসহ অন্যান্য আইনজীবী।

রূপালী বাংলাদেশ

Link copied!