× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২৬, ১২:১০ এএম

কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২৬, ১২:১০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার সাঁথিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রজতজয়ন্তী (২৫ বছর পূর্তি) উদযাপন করা হয়েছে।

গত ৩০ মে আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

১৯৬৩ সালে মরহুম আব্দুল লতিফ মুন্সী প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলায় স্কুলজীবনের স্মৃতিচারণের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক রেজাউল করিম, মো. মকবুল হোসেন, মো. আব্বাস আলী খান, মো. আব্দুল হামিদ খান, বি. এম. আসাদুজ্জামান মঞ্জু ও মো. আব্দুল খালেক।

অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় প্রয়াত শিক্ষকদের, যাঁদের শিক্ষা ও আদর্শ প্রাক্তন শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে প্রয়াত দুই সহপাঠী মিঠু ও রিনির স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের স্মৃতিচারণে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবার, জীবনসঙ্গী ও সন্তানেরাও অনুষ্ঠানে অংশ নেন। দিনব্যাপী আয়োজনে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক সম্মাননা, প্রীতি মিলন ও আলোকচিত্র ধারণের মাধ্যমে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের পাশাপাশি আদনান, সেলিম, রুবেল ও আমিনুলের পরিবেশনায় উপস্থিত সবাই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

বক্তারা বলেন, এই পুনর্মিলনী শুধু ২৫ বছর পূর্তির উদযাপন নয়; এটি বন্ধুত্ব, কৃতজ্ঞতা, স্মৃতি এবং আগামী প্রজন্মের সঙ্গে সম্পর্কের এক অনন্য বন্ধন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ২০০০ ব্যাচের শিক্ষার্থী ইমদাদুল হক মাসুম ও জাহাঙ্গীর করিম রুবেল। অনুষ্ঠান আয়োজন ও পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করেন মনিরুজ্জামান মনির, সেলিম মিয়া, উজ্জ্বল হোসাইন, আলীমুজ্জামান আলিম মিয়া, হাসনাত ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, কাজী মাহমুদুন্নবী সুমন, অ্যাডভোকেট হাফিজুর রহমান শাওন, মিজানুর রহমান শিমুল, ফরিদুর রহমান রাজীব ও নবিরুজ্জামান নবীন।

২০০০ ব্যাচের শিক্ষার্থী যুক্তরাষ্ট্রপ্রবাসী শামস আল রশিদ মনিম অনুষ্ঠানে চা, কফি, পান ও ফুচকার পৃষ্ঠপোষকতা করে আনন্দ আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেন।

অনুষ্ঠানে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ২০০০ ব্যাচের শিক্ষার্থী উজ্জ্বল হোসাইনের প্রতিষ্ঠান ‘দ্য থিঙ্ক স্টোরি’।

Link copied!