× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১২:৫২ পিএম

অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১২:৫২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নড়াইলে মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী জাহানারা বেগম (৫৫) এবং অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহানারা বেগম যশোর জেলার কোতোয়ালি থানার মাহিদিয়া গ্রামের ইসমাইল মোল্যার স্ত্রী। নিহত অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পূর্ব চর কলাকোপা গ্রামের আব্দুল হাসিমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা পুলিশ হাসপাতালে ইসমাইল মোল্যা (৬০) নামে এক ব্যক্তি ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে সকাল ৬টার দিকে মরদেহ নিয়ে মৃতের স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে যশোরে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা মৃত ইসমাইল মোল্যার স্ত্রী জাহানারা বেগম মারা যান। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা নিহত দম্পতির ছেলে পুলিশের এসআই আবু তাহের মোল্যা, অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেনসহ আরও পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!