× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০২:০১ পিএম

খান জাহান আলী (রহ.) মাজারের দিঘির কুমিরকে ধরে অন্যত্র নেওয়া হচ্ছে 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০২:০১ পিএম

বাগেরহাটের খান জাহান আলী (রহ.) মাজারের কুমিরটিকে খুলনার বয়রা রেসকিউ সেন্টারে নেওয়া হচ্ছে। ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটের খান জাহান আলী (রহ.) মাজারের কুমিরটিকে খুলনার বয়রা রেসকিউ সেন্টারে নেওয়া হচ্ছে। ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির কুমিরটি জননিরাপত্তার স্বার্থে আটক করেছে বন বিভাগ। বুধবার (৩ জুন) দুপুরে বন বিভাগের বিশেষজ্ঞ দল অভিযান চালিয়ে কুমিরটিকে ধরে ফেলে। পরে কুমিরটিকে আপাতত খুলনার বয়রা রেসকিউ সেন্টারে নেওয়া হচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার করা কুমিরটিকে প্রাথমিকভাবে খুলনার বয়রা রেসকিউ সেন্টারে রাখা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কুমিরটির স্থায়ী আবাসস্থল নির্ধারণ করা হবে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন বলেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বন বিভাগের সহায়তায় মাজার দিঘির কুমিরটিকে উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও পরিচর্যার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৮) নামে এক শিশু কুমিরের হামলায় নিহত হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে কুমিরটিকে আটক করে নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!