× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১০:৩৮ এএম

আবারও দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১০:৩৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার পর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় পড়া বাসটি এস বি পরিবহনের বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে অবস্থানকালে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তার ধারণা, দুর্ঘটনার সময় বাস থেকে যাত্রী নামানো হচ্ছিল।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, তিনি বাস ডুবে যাওয়ার খবর পেয়েছেন এবং ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

Link copied!