× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৪:০৮ পিএম

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ৫০, আটক ৯ পাচারকারী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৪:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টেকনাফের বাহারছড়ায় বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী ৫০ জনকে উদ্ধারসহ ৯ মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শনিবার (৬ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফ সমুদ্র এলাকা দিয়ে বিপুল সংখ্যক মানুষকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত কোস্টগার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ার সদস্যরা যৌথ অভিযান চালায়।

এসময় সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে না থামায় বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৫০ জনকে উদ্ধারসহ ৯ পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, চক্রটি বিদেশে উন্নত জীবনের প্রলোভনে বাংলাদেশি ও রোহিঙ্গাদের সমুদ্রপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করছিল। এ ছাড়া অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পাচার রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

Link copied!