× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৫:০১ পিএম

সভাপতিসহ যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ নেতাকর্মী আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৫:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন যুবলীগ এবং ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মো. তৌহিদুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার এওজবালিয়া, কালাদরাপ এবং নোয়াখালী পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাঁধেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মব সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিল চলাকালে বাজার এলাকায় কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও মিছিলকারীর সংখ্যা বেশি হওয়ায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের ভাষ্যমতে, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম (বাবু)-এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আগে দুপুর থেকেই সংগঠন দুটির প্রায় এক হাজার নেতা-কর্মী বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হতে শুরু করেন।

ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, মিছিলের সম্ভাব্য তথ্য পাওয়ার পর আগেই বাঁধেরহাট বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছিল। নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করতে না পেরে পরে তারা বাজারের বাইরে মিছিল করে। ঘটনার পরপরই রাতভর অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা চলছে।

Link copied!