× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৩:১৩ পিএম

মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে মারধরে বৃদ্ধ নিহত, আহত ৪, আটক ২

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৩:১৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের মারধরে তৈয়বুর রহমান মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পরানপুর ইউপির হাটোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার পরানপুর ইউপির হাটোর উত্তরপাড়া গ্রামের মৃত দিনু মোল্লার ছেলে।

এ ঘটনায় শিশুসহ আরও ৪ গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। ঘটনার পর স্বাধীন ও সৈয়ব আলী নামে দুজন আসামিকে আটক করেছে পুলিশ। 

আসামিরা  হলেন, উপজেলার এলাকার প্রতিবেশী ইমরান হোসেন (৩২), সোজাত (২৫), হামিদুর ওরফে আকু (২৭), সুমন (২৪), মাজেদুর রহমান (২৫), সজিব হোসেন (২৫), স্বাধীন (২১), কামরান (৩০), সৈয়ব আলী (৬৫), লুৎফুন্নাহার (৫৫) ও আমিনুর রহমান (৪০)।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার ৫ দিন পূর্বে নিহত তৈয়বুর রহমানের ভাগ্নি মেহেরুনের সঙ্গে আসামিদের ছোট বাচ্চার আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই পূর্বের ঘটনার জের ধরে ঘটনার দিন সোমবার সকালে আসামিরা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে নিহত বৃদ্ধের ভাগ্নি মেহেরুনের বাড়ির ভেতর জোরপূর্বক প্রবেশ করে মারধর শুরু করেন। খবর পেয়ে মামা (নিহত বৃদ্ধ) এগিয়ে আসলে তাকেও মারধর শুরু করেন। তাদের মারধরে ঘটনাস্থলেই বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় ভুক্তভোগী মেহেরুনসহ দুই ছেলে ও এক নাতি (শিশু বাচ্চা) গুরুতর আহত হয়েছেন। শিশু নাতি রিহানের (৭) হাত ভেঙে গেছে।

মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজন আসামিকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!