× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৫:২৪ পিএম

‘পুশ-ইন’-এর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে ভারত : নাসীরুদ্দীন পাটওয়ারী

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৫:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে ‘পুশ-ইন’-এর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। একই সঙ্গে তিনি বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি স্থানীয় জনগণকে বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে এনসিপি আবারও রাজপথে নামবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, দলটির পুনর্বাসনের কোনো সুযোগ নেই। যারা আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে।

এছাড়া তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। এ সময় এনসিপি নেতা আব্দুল মালিক সাচ্চু, প্রীতম দাস, আফজাল হোসেন, আমির হামজাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!