× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

​দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ১১:০৯ এএম

দুপচাঁচিয়ায় রোগ ও আর্থিক অনটনে বৃদ্ধের আত্মহনন

​দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ১১:০৯ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও আর্থিক অনটনে ভুগে জসীম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চামরুল ইউনিয়নের ছোট কোলগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসীম উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, জসীম উদ্দিন দীর্ঘদিন ধরে হৃদরোগ ও তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। অসুস্থতায় শারীরিক কষ্ট এবং পরিবারের চরম আর্থিক অনটনের কারণে তিনি মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন। গতকাল দুপুরে পরিবারের সবার অগোচরে নিজ বসতবাড়ির পাশের একটি ঘরে রশি দিয়ে গলায় ফাঁস নেন তিনি। পরে স্বজনরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

​দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় এবং পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!