× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৩:৩৩ পিএম

ভালোবাসার জুটি এবার বিসিএসেও সফল, সুপারিশপ্রাপ্ত বাদল-স্বর্ণা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৩:৩৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বন্ধুত্ব দিয়ে শুরু, এরপর প্রেম, পরিণয়ে আবদ্ধ হওয়া—আর সেই পথচলারই আরেকটি সাফল্যের গল্প লিখলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুই শিক্ষার্থী শাহাজ উদ্দীন বাদল ও জেরিন স্বর্ণা। বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা শেষে এবার ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় কৃষি বিপণন কর্মকর্তা (সহকারী পরিচালক) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা।

শাহাজ উদ্দীন বাদলের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে, দীর্ঘদিনের অধ্যবসায়, নিয়মিত প্রস্তুতি এবং পারস্পরিক সহযোগিতার ফল হিসেবে তারা দুজনই একই ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

শাহাজ উদ্দীন বাদল ও জেরিন স্বর্ণা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জীবনে সহপাঠী হিসেবে পরিচয়, পরে বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনের পাশাপাশি বিসিএসের প্রস্তুতিও চালিয়ে যান সমানতালে।

সম্প্রতি প্রকাশিত ৪৭তম বিসিএসের সুপারিশপ্রাপ্তদের তালিকায় কৃষি বিপণন কর্মকর্তা (সহকারী পরিচালক) পদে দুজনেরই নাম আসে। একই সঙ্গে কাঙ্ক্ষিত এই সাফল্য অর্জন করায় বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিনন্দন জানাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্ব, প্রেম, পরিণয় এবং কর্মজীবনে একসঙ্গে সাফল্য অর্জনের এই গল্প অনেক শিক্ষার্থীর কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। অধ্যবসায়, পারস্পরিক সহযোগিতা এবং লক্ষ্য অর্জনে দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে তারা নতুন এক মাইলফলক স্থাপন করেন।

Link copied!