× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৫:২৭ এএম

বিশ্বকাপ  ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৪ 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৫:২৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে গুরুদাসপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ জুন) রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত প্রায় ১১টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে কয়েকজন যুবক টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। এসময় বিদ্যুৎ বিভ্রাটের পর কয়েকজন দর্শক উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি শুরু করলে পাশের বাড়িতে থাকা একটি শিশু ভয় পেয়ে যায়। এতে শিশুটির পড়াশোনায় বিঘ্ন ঘটে। বিষয়টি জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এজাহার সূত্রে আরও জানা যায়, পরে রাত সাড়ে ১১টার দিকে শিশুটির স্বজন আবুল হাসেম চায়ের দোকানে গিয়ে উচ্চস্বরে চিৎকার করতে নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লোহার পাইপ, কাঠের বাটাম ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে আবুল হাসেম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে গেলে স্থানীয়  কামাল মাস্টার, বিলকিছ বেগম ও মিজানুর রহমান মিন্টু আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত আবুল হাসেমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর আহতের স্বজন নজরুল ইসলাম দুখু ১১ জনের নাম উল্লেখ করে গুরুদাসপুর থানায় এজাহার দায়ের করেন। এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ প্রযোজ্য ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!