× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৬:০১ এএম

সেঞ্চুরির দ্বারপ্রান্তে স্কালোনি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৬:০১ এএম

লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

২০১৮ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর যখন আর্জেন্টিনা জাতীয় দল নতুন পথ খুঁজছিল, তখনই দায়িত্ব পান তৎকালীন সহকারী কোচ লিওনেল স্কালোনি। শুরুতে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নিলেও সময়ের সঙ্গে নিজের দক্ষতা ও নেতৃত্বগুণ দিয়ে তিনি হয়ে ওঠেন আলবিসেলেস্তেদের ইতিহাসের অন্যতম সফল কোচ।

এবার সেই সাফল্যময় যাত্রায় আরেকটি বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন স্কালোনি। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মিয়ামি স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এটি হবে স্কালোনির ১০০তম ম্যাচ।

স্কালোনির শুরুটা মোটেও সহজ ছিল না। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার সময় বড় কোনো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা ছিল না তার। খেলোয়াড়ি জীবনেও তেমন বড় অর্জন না থাকায় অনেকেই তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সব সমালোচনার জবাব দিয়েছেন মাঠের ফলাফলে।

এ পর্যন্ত তার অধীনে আর্জেন্টিনা খেলেছে ৯৯টি ম্যাচ। এর মধ্যে ৭২টি জয়, ১৮টি ড্র এবং মাত্র ৯টি হার এসেছে। অসাধারণ এই পরিসংখ্যানের পরও শততম ম্যাচের আগে নিজেকে বদলে যেতে দেখছেন না স্কালোনি।

স্কালোনি বলেন, প্রথম দিনের মতোই এখনও প্রতিটি ম্যাচের আগে একই রকম উত্তেজনা অনুভব করি। মাঠে নামার আগে ভেতরে এক ধরনের চাপ ও রোমাঞ্চ কাজ করে। এটা স্বাভাবিক অনুভূতি।

তিনিবলেন, কোনো ম্যাচকেই নির্ভারভাবে নেওয়ার সুযোগ নেই; সব সময় নিজেদের সেরাটা দেওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামে আর্জেন্টিনা।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে দীর্ঘ ২৮ বছরের ট্রফিখরা কাটায়। এরপর ২০২২ সালে ইতালিকে হারিয়ে জেতে ফিনালিসিমা। একই বছরে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও পরের সবগুলো ম্যাচ জিতে ৩৬ বছর পর আবারও বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে আলবিসেলেস্তেরা।

সাফল্যের ধারা এরপরও থামেনি। ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জেতে স্কালোনির দল। আর এবার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। সেই অভিযানের মধ্যেই কোচ হিসেবে নিজের শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন স্কালোনি।

এই ম্যাচের মাধ্যমে আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ পরিচালনা করা কোচদের তালিকায় আরও এগিয়ে যাবেন তিনি। বর্তমানে ১২৪ ম্যাচ নিয়ে শীর্ষে রয়েছেন গুইলের্মো স্তাবিলে। আর বিশ্বকাপজয়ী দুই কিংবদন্তি কোচ সিজার লুইস মেনত্তি ও কার্লোস বিলার্দো সমান ৭৯টি করে ম্যাচে আর্জেন্টিনাকে কোচিং করিয়েছেন।

শততম ম্যাচে স্কালোনির সামনে তাই শুধু একটি জয় নয়, আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে তোলার সুযোগও অপেক্ষা করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!