× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০১:২৬ এএম

শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০১:২৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ নাটকীয় লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে আন্তোনিও নুসার গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি।

দ্বিতীয়ার্ধে আমাদ দিয়ালোর গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। তবে ম্যাচের শেষ দিকে আর্লিং হালান্ডের জয়সূচক গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল আইভরি কোস্ট। প্রথম ৩০ মিনিটে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল আফ্রিকার দলটির। ঘিসলাইন কোনানের শট সাইড-নেটিংয়ে লাগে, আর নিকোলাস পেপের বাড়ানো বল থেকে সুবর্ণ সুযোগ পেয়েও গোল করতে পারেননি সেবাস্তিয়ান বোনি। সুযোগ নষ্টের মাশুলও গুনতে হয় তাদের।

৩৯তম মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে নরওয়েকে এগিয়ে দেন আন্তোনিও নুসা। বাম দিক থেকে ড্রিবল করে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে বল জড়ান জালের ওপরের ডান কোণে। গোলরক্ষক ইয়াহিয়া ফোফানার কিছুই করার ছিল না।

গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল নরওয়ে। আর্লিং হালান্ডের নিশ্চিত গোলের প্রচেষ্টা গোললাইন থেকে রুখে দেন এমানুয়েল আগবাদু। পরে কর্নার থেকে আলেকজান্ডার সোরলথের হেডও লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নরওয়ে।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আমাদ দিয়ালো। প্রথমে গোললাইন থেকে বল ক্লিয়ার করে নরওয়ের নিশ্চিত দ্বিতীয় গোল ঠেকান তিনি। এরপর ৭৪তম মিনিটে নিকোলাস পেপের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশে গোল করে আইভরি কোস্টকে ১-১ সমতায় ফেরান।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই নিজের জাত চিনিয়ে দেন আর্লিং হালান্ড। নির্ধারিত সময়ের শেষ দিকে অস্কার ববের পাস থেকে প্যাট্রিক বার্গ ডান প্রান্ত দিয়ে নিচু ক্রস বাড়ান। হালান্ডের শটটি পুরোপুরি নিখুঁত না হলেও বল ধীরে ধীরে গোললাইন অতিক্রম করে জালে জড়িয়ে যায়। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নরওয়ে।

এই জয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে জায়গা করে নিল শেষ ষোলোতে। অন্যদিকে, প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে ওঠার সাফল্য নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ হলো আইভরি কোস্টের।

এখন নরওয়ের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। শেষ ষোলোতে তাদের লড়তে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

রূপালী বাংলাদেশ

Link copied!