× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১২:৫০ এএম

নরওয়ের বিপক্ষে সমতায় ফিরল আইভরি কোস্ট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১২:৫০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে দারুণ জমে উঠেছে নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচ। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আমাদ দিয়ালোর গোলে সমতা ফিরিয়ে ম্যাচে ফিরে আসে আইভরি কোস্ট।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আইভরি কোস্ট। প্রথম ৩০ মিনিটে একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি আফ্রিকার দলটি। কোনানের একটি জোরালো শট সাইড-নেটিংয়ে লাগে। এরপর নিকোলাস পেপের বাড়ানো বল থেকে ছয় গজের বক্সে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন সেবাস্তিয়ান বোনি।

সুযোগ নষ্টের মূল্য দিতে হয় আইভরি কোস্টকে। ম্যাচের ৩৯তম মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে নরওয়েকে এগিয়ে দেন আন্তোনিও নুসা। বাম প্রান্ত থেকে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের বাঁকানো শটে বল জড়ান গোলের ওপরের ডান কোণে। আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানার কিছুই করার ছিল না। এটি নরওয়ের জার্সিতে নুসার নবম গোল।

গোলের পর ব্যবধান আরও বাড়ানোর সুযোগও পেয়েছিল নরওয়ে। আর্লিং হালান্ডের নিশ্চিত গোলের প্রচেষ্টা অসাধারণ ব্লকে রুখে দেন ডিফেন্ডার আগবাদু। পরে কর্নার থেকে আলেক্সান্ডার সোরলথের হেডও লক্ষ্যে রাখতে পারেনি ইউরোপের দলটি।

বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় আইভরি কোস্ট। অবশেষে ৭৪তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সমতা। নিকোলাস পেপের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাসে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন আমাদ দিয়ালো। এরপর গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে ১-১ সমতা ফেরান তিনি।

দিয়ালোর গোলের পর ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত দুই দলই জয়সূচক গোলের খোঁজে মরিয়া হয়ে খেললেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচে সমতা বজায় থাকে।

রূপালী বাংলাদেশ

Link copied!