× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৪:৩১ পিএম

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণকের নিজের দেশই বিশ্বকাপের বাইরে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৪:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ মানেই হট ফেভারিট ব্রাজিল। এ যেন ফুটবল ইতিহাসের এক চিরাচরিত রীতি। এবারের গল্পটাও অভিন্ন। কিন্তু বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল! এমন ভবিষ্যদ্বাণী করে ভক্ত-অনুরাগীদের ভয় ধরিয়ে দিয়ে দারুণভাবে আলোচনায় উঠে আসেন জার্মান গবেষক জোয়াকিম ক্লেমেন্ট।

তিনি বলেছিলেন, শেষ বত্রিশের লড়াইয়ে জাপানের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে সেলেসাওরা। জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী অনেকেই বিশ্বাস করেছিলেন। কেননা, এর আগে তিন বিশ্বকাপে নিজের মডেল দিয়ে সঠিক বিজয়ীর নাম ঘোষণা করেছিলেন।

সোমবার এশিয়ার পরাশক্তি জাপানের বিপক্ষে নকআউট ম্যাচের শুরুতেও তার ভবিষ্যৎদ্বাণী সঠিক পথে এগুতে থাকে। ম্যাচের প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় জাপান। সেলেসাওদের বিপক্ষে এমন দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় যে, ভক্ত-অনুরাগীরা তখন মাঠের খেলার মনোযোগ হারিয়ে মনে মনে ভাবতে থাকে জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টের নাম। এবারও বুঝি সত্যি হওয়ার পথে তার ভবিষ্যৎদ্বাণী। কিন্তু, না, শেষ পর্যন্ত হয়নি। বরং জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে নাম লিখে নেয় কার্লো আনচেলত্তির দল।

ফলে ভুল প্রমাণিত হয় ক্লেমেন্টের ভবিষ্যৎদ্বাণী। শুধু তাই নয়? ব্রাজিলের শেষ ষোলোর টিকিট কাটার দিন মাঠে নেমেছিল সেই গবেষকের দেশ জার্মানিও। প্রতিপক্ষ তুলনামূলক খর্ব শক্তির দল প্যারাগুয়ে। কিন্তু সেই প্যারাগুয়ের কাছে হেরেই এদিন টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জার্মানরা।

এটাকেই হয়তো বলে নিয়তি। অন্যের বিদায় লেখা গবেষককে শেষ পর্যন্ত দেখতে হলো নিজের দেশের লজ্জাজনক বিদায়। সেইসঙ্গে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটনের জন্মটাও দিয়ে দিল প্যারাগুয়ে।

Link copied!