× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১০:৫৬ এএম

চাটখিলে গায়ে হলুদের এক দিন আগে  কনের আত্মহত্যা 

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১০:৫৬ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালীর চাটখিলে গায়ে হলুদের এক দিন  আগে সুরাইয়া আক্তার রাইসা (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।

বুধবার ১ জুলাই বিকেলে উপজেলার ছোট জীবননগর গ্রামের গনেষ্ঠি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, একই দিন দুপুর দেড়টার দিকে সে নিজ বসতঘরে তার শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত রাইসা ওই গ্রামের কৃষক মো. রায়হান উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাইসার জন্মের এক বছর পর তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তিনি সৎ মায়ের সংসারে বড় হন। বৃহস্পতিবার ২ জুলাই তার গায়ে হলুদ এবং শুক্রবার বিয়ের দিন নির্ধারিত ছিল। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই পরিবারের সদস্যদের অগোচরে রাইসা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

চাটখিল থানার ওসি মো. আব্দুল মোন্নাফ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!